Monday July 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ এ ০৯:৫৩ AM

প্রেস বিজ্ঞপ্তি অদ্য ২৫/০৮/২০২৫ খ্রি. রোজ সোমবার

কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ২৭-০৮-২০২৫ আর্কাইভ তারিখ: ১৭-০৮-২০৪৪

প্রেস বিজ্ঞপ্তি

অদ্য ২৫/০৮/২০২৫ খ্রি. রোজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক জনাব সোনিয়া সুলতানা এর দিক নির্দেশনায়, র‌্যাব ৭, চট্টগ্রাম এর অধিনায়ক লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমান ও সহকারী কমিশানার (ভূমি), বাকলিয়া সার্কেল ভূমি অফিস ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাসুমা আক্তার কণা এর নেতৃত্বে নগরীর চকবাজার ও বাকলিয়া থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ইত্যাদি অপরাধে “জিলানী প্লাস্টিক” রাজাখালী, বাকলিয়া, চট্টগ্রামকে ১ টি মামলায় ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা, ‘এপেক্স প্যাকেজিং’ ১৫০, গোলাম রসুল মার্কেট, চট্টগ্রামকে ০১টি মামলায় ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা, ‘আল্লাহর দান প্যাকাজিং’ ১১৮, গোলাম রসুল মার্কেট, চট্টগ্রামকে ০১টি মামলায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা, ‘সিফাত এন্টারপ্রাইজ’ ৫৭, গোলাম রসুল মার্কেট, চট্টগ্রামকে মামলায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা, ‘মেসার্স স¤্রাট’ ৫১, গোলাম রসুল মার্কেট, চট্টগ্রামকে ০১টি মামলায় ৬০,০০০ (ষাট হাজার) টাকা সহ, সর্বমোট ৪,৯০,০০০ (চার লক্ষ নব্বই হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং প্রায় ১৪৪১ (এক হাজার চারশত একচল্লিশ) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পক্ষ থেকে প্রসিকিউশন প্রদান করেন পরিদর্শক জনাব আশফাকুর রহমান ও সিনিয়র টেকনিশিয়ান জনাব ওমর ফারুক। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সাইফুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব শাহজাদা মোঃ সামসুজ্জামান, পরিদর্শক মোঃ মনির হোসেন, স্টোর কিপার জনাব অন্তর সাহা ও অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে র‌্যাব ৭, চট্টগ্রাম এর একটি চৌকস টিম আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে লিফলেট বিতরণ করা হয় ও জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

প্রেসবিজ্ঞপ্তি ২৫.০৮.২৫.pdf

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন